রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার ৪ লক্ষণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০০ ৬ মে ২০২১
সুস্থতা সবারই কাম্য। তবে এজন্য চাই নিজের প্রতি যত্নশীল হওয়া। নিশ্চয়ই জানেন, বিভিন্ন ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়া জরুরি। নইলে খুব সহজেই আপনি যেকোনো ভাইরাসে সংক্রমিত হতে পারেন। তখন চিকিৎসা ও সঙ্গে এক বক্স ওষুধ ছাড়া উপায় নেই।
তাই তো রোগ প্রতিষেধন নয় প্রতিরোধই ভালো পন্থা। অর্থাৎ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়ার চাইতে রোগের আক্রমণকে পরাস্ত করার ক্ষমতা জোরদার করায় বেশি গুরুত্ব দিতে হবে সবসময়। আর এই কাজে সবচাইতে কার্যকর হলো আমাদের শরীরের 'ইমিউন সিস্টেম' বা রোগ প্রতিরোধ ক্ষমতা।
পাশাপাশি করোনাভাইরাসের আক্রমণ থেকে আমরা এটাও বুঝতে পেরেছি, শুধু পরিচিত রোগজীবাণু নয়, নতুন রোগ জীবাণুকে প্রতিহত করতেও আমাদের ভরসা ওই রোগ প্রতিরোধ ক্ষমতাই। তাই এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে হবে। তবে তার আগে জানতে হবে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল কি-না। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো-
পেটের সমস্যা
বিশেষজ্ঞরা বলেন, "রোগ প্রতিরোধ ক্ষমতার একটি বড় অংশ থাকে মানুষের অন্ত্রে। 'গ্যাস্ট্রোইন্টেসটাইনাল ট্র্যাক্ট'য়ে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া থাকে যা সংক্রমণের বিরুদ্ধে অ্যান্টিবডি সরবরাহ করে। অন্ত্রের এই ব্যাকটেরিয়ার মাত্রায় ভারসাম্যহীনতা দেখা দিলে সংক্রমণের শিকার হওয়া আশঙ্কা বেড়ে যাবে স্বভাবতই। পাশাপাশি বাড়ে বিভিন্ন 'অটোইমিউন ডিজিজ' ও প্রদাহের আশঙ্কা।
অন্ত্রের ব্যাকটেরিয়া খাবার হজম করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এদের অভাবে বিভিন্ন পেটের সমস্যা বেড়ে যাবে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার পূর্বাভাস।
মুখের আলসার
জিহ্বা বা গালের ভেতরের অংশে কামড় বসিয়ে দিলে মুখে আলসার হতে দেখা যায়। তবে কারণে অকারণে ঘন ঘন আলসার হওয়াও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণ। এছাড়া মানসিক চাপে থাকলেও মুখে ঘা হতে পারে। সেটাও প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার লক্ষণ।
প্রায়ই অসুস্থ হওয়া, সেরে উঠতে সময় বেশি লাগা
ঘন ঘন অসুস্থ হওয়া মানে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল সেটা বোঝার জন্য সামান্য সাধারণ জ্ঞানই যথেষ্ট। এই দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে প্রবেশ করা ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারছে না বলেই আপনি অল্পতেই সংক্রমণের শিকার হচ্ছেন। পাশাপাশি সুস্থ হতেও সময় লাগবে বেশি।
বিশেষজ্ঞরা বলেন, বছরে যদি কারও তিনবার সর্দি লাগে আর তা সেরে উঠতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগে, তাহলে বুঝে নিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ দুর্বল হয়ে পড়েছে। এছাড়া কাটাছেঁড়া বা অন্যান্য ক্ষত সারতে দেরি হওয়াও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার উপসর্গ।
আমেরিকান একাডেমি অব অ্যালার্জি, অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজজি'র মতে, "কারও যদি বছরে দুবার অ্যান্টিবায়োটিক সেবন করতে হয় কিংবা সামান্য ব্যাকটেরিয়ার সংক্রমণ যদি গুরুতর আকার ধারণ করে, তাহলে বুঝতে হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতাজনিত রোগ হয়েছে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।"
প্রচণ্ড অবসাদ
পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের পরও যদি কারও নিজেকে ক্লান্ত মনে হয়, তাহলে সেটাও হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বল হয়ে যাওয়ার পূর্বাভাস। যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাই দেহের সাধারণ কার্যক্রম চালিয়ে যেতে স্বাভাবিকের তুলনায় বেশি শক্তির প্রয়োজন হয়। ফলে আপনি সবসময় অবসাদগ্রস্ত থাকেন।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি


